কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ২ আগস্ট, ২০২৬ এ ০৯:৫৬ AM
১৯৯১ সালে তিনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি চট্টগ্রাম শহরের বিখ্যাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহে বিভিন্ন সময় সুনামের সাথে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পটিয়ার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় -এ প্রধান শিক্ষক হিসেবে পূর্ণ মর্যাদায় কর্মরত আছেন। প্রশাসনিক দক্ষতা ও কর্মোদ্যোগী ব্যক্তিত্ব যার অধীনে অত্যন্ত সুশৃংখলতার সাথে এগিয়ে যাচ্ছে বিদ্যালয়। নিয়মিত শ্রেণী কার্যক্রম পরিদর্শন ও শিক্ষার্থীর সাথে নিবিড় যোগাযোগ স্থাপন এবং বিদ্যালয়কে সম্পূর্ণ অনলাইন তদারকির ছায়াতলে নিয়ে আসার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধান শিক্ষকের এহেন উপস্থিতি সাধারণ শিক্ষকদের মধ্যেও কর্মোদ্দীপনার সৃষ্টি করেছে।